দৈনিক তরুন আলো

ভেদরগঞ্জে ‘প্রশাসনের তেল’ নামে বিক্রি ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে প্রশাসনের নামে ড্রামে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভোরবেলা ওই ফিলিং স্টেশনে প্রশাসনের নামে শত শত লিটার জ্বালানি তেল ড্রামে করে বিক্রি করা হচ্ছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি ভিডিও ধারণ শুরু করলে পাম্প সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে পাম্প মালিকপক্ষের লোকজন সাংবাদিকদের উপর চড়াও হয় এবং তাদের মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এতে দুই সাংবাদিক আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। সাংবাদিক নেতারা বলেন, অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু আলম (রাকিব)

০১৩০৩৩২২২০৬

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ভেদরগঞ্জে ‘প্রশাসনের তেল’ নামে বিক্রি ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে প্রশাসনের নামে ড্রামে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে ভেদরগঞ্জ উপজেলার কাশিমপুর মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভোরবেলা ওই ফিলিং স্টেশনে প্রশাসনের নামে শত শত লিটার জ্বালানি তেল ড্রামে করে বিক্রি করা হচ্ছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি ভিডিও ধারণ শুরু করলে পাম্প সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে পাম্প মালিকপক্ষের লোকজন সাংবাদিকদের উপর চড়াও হয় এবং তাদের মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এতে দুই সাংবাদিক আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। সাংবাদিক নেতারা বলেন, অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু আলম (রাকিব)

০১৩০৩৩২২২০৬

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো