দৈনিক তরুন আলো

রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শিবিরের হেল্প ডেস্ক স্থাপন

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ হেল্প ডেস্ক চালু করা হয়।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, টিস্যু, স্যালাইনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

এর আগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে রুটিন, ফাইল, স্কেল ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় রায়পুর উপজেলা শিবিরের পক্ষ থেকে।

জেলা শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। হেল্প ডেস্কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার সময় এমন সহায়তা তাদের জন্য খুবই উপকারী ও প্রশংসনীয়।

জেলা সভাপতি মো. আরমান হোসেন বলেন, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের কষ্ট লাঘব ও পরীক্ষা সহজ করতে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষার্থীরা আরও বলেন, পরীক্ষার সময় আমরা অনেক চাপের মধ্যে থাকি। এমন সময়ে হেল্প ডেস্ক থেকে পানি, কলমসহ প্রয়োজনীয় জিনিস পেয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই সহায়ক একটি উদ্যোগ।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শিবিরের হেল্প ডেস্ক স্থাপন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হেল্প ডেস্ক স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ হেল্প ডেস্ক চালু করা হয়।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, টিস্যু, স্যালাইনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

এর আগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে রুটিন, ফাইল, স্কেল ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় রায়পুর উপজেলা শিবিরের পক্ষ থেকে।

জেলা শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। হেল্প ডেস্কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার সময় এমন সহায়তা তাদের জন্য খুবই উপকারী ও প্রশংসনীয়।

জেলা সভাপতি মো. আরমান হোসেন বলেন, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের কষ্ট লাঘব ও পরীক্ষা সহজ করতে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষার্থীরা আরও বলেন, পরীক্ষার সময় আমরা অনেক চাপের মধ্যে থাকি। এমন সময়ে হেল্প ডেস্ক থেকে পানি, কলমসহ প্রয়োজনীয় জিনিস পেয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই সহায়ক একটি উদ্যোগ।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো