বিষেস প্রতিনিধি : আজ সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার শুরুতেই ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান।
পরিদর্শনকালে তারা কেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নকল প্রতিরোধ কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর প্রতি শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মোঃ সুজন আহম্মেদ
একুশে এপ্রিল ২০২৬
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন