আজ মঙ্গলবার বিকাল প্রায় ৩টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার ০৫ নং যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের রুপ মিয়ার দোকানের সামনে, লালকুড়া থেকে বকবান্দাগামী কাঁচা সড়কে পরিচালিত হয়।
এ সময় ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দুলু মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত দুলু মিয়া খেওয়ার চর (চর পাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাকে রৌমারী থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৩, তারিখ ০৭ এপ্রিল ২০২৬।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন