প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজন আটক
ওমর ফারুক ||
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।বটতলা এলাকা থেকে জামালপুরগামী একটি সিএনজিযোগে যাওয়ার পথে স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপ জব্দ করা হয়।আটককৃতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার এমদাদুল হক মানিক (৩৭) এবং রাকিব (২১)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো