প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
শায়েস্তাগঞ্জে হাইওয়ে থানা অলিপুর চেকপোস্টে ১৪ শত কেজি ভারতীয় ফুসকা জব্দ !! ট্রাক সহ ৪ জন আটক..
নিজস্ব প্রতিবেদক ||
জিয়াউর রহমান সাজন চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা হাইওয়ে থানা অধীনেস্থ অলিপুর চেকপোস্ট ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ । বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী মহাসড়ক দিয়ে একটি মিনি ট্রাক তল্লাশী চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয় । এ সময় মিনি ট্রাক চালক ও তার হেলপার সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন , সুনামগঞ্জ জেলার বিসম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোন গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোঃ আবদুল্লাহ আল মামুন(৩০), সিলেট জেলার শাহপরান থানার , সিলেট মেট্রোপলিটন ৩৪ নং ওয়ার্ডের বালুচর গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৪) , ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চরমেথ ইউনিয়নের ইলিশা কান্দি গ্রামের আব্দুল হক বেপারী ছেলে মিনি ট্রাক চালক মোঃ জুয়েল হক বেপারী (৩২) একই গ্রামের মফিজুল ইসলাম ছেলে হেলপার মোঃ আলআমিন (৩০)। পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্ট সামনে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিলেট - চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহ ভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি শুরু করা হয় । প্রথমে ট্রাকটি উপরে খালি কার্টুন দেখতে পাওয়াযায়। যা দেখে সাধারণ পণ্য বাহী গাড়ি মনে হলেও পুলিশ সদস্যদের সন্দেহ হলে আরও গভীর ভাবে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ট্রাকটি ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় পণ্য সন্ধান পাওয়া যায়। মুরগির খাদ্য বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় ফুসকা। পরে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তায় ১৪ শত কেজি ফুসকা উদ্ধারকরা হয় । জব্দকৃত এসব পণ্য আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান , নিয়মিত অভিযানে অংশ হিসেবে মহাসড়কে শায়েস্তাগঞ্জউপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে । এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয় । তিনি আরো বলেন , চোরাচালান প্রতিরোধে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এধরণের অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের সঙ্গেজড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় পণ্য ও আটককৃত মিনি ট্রাক ও ৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো