প্রিন্ট এর তারিখ : ১৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল
মোঃ রাহিজুল ইসলাম ||
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।এসময় অন্যান্যদের মধ্যে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমানসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার আওতায় বিনা মূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হবে।প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, কৃষক আমাদের প্রাণ। তাদের ঘামে আমাদের গ্রামীন অর্থনীতির চাকা সচল থাকে। তিনি কৃষি বিভাগকে নিয়মিত তদারকি বৃদ্ধি , কৃষক ও কৃষির উন্নয়নের জন্য আরো কর্মসুচি গ্রহন করার পরামর্শ দেন। তিনি বলেনআমাদের সকলের সহযোগিতায় কৃষি খাতকে সমৃদ্ধি করে তোলতে হবে। ##মোঃ রাহিজুল ইসলাম ০১৬২৩০১০২৬৯১৩.০৪.২০২৬
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো