দৈনিক তরুন আলো

৪৯ বিজিবির অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য চোরাচালান মালামাল আটক

‎৪৯ বিজিবির অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য চোরাচালান মালামাল আটক 

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎শনিবার (১৮ এপ্রিল) বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বোতল Eskuf Syrup, ৫০ বোতল WINCEREX COUGH SYRUP, ১১ টি শাড়ী, ০১ কেজি জিরা,১১ প্যাকেট পাতার বিড়ি, ০৩ প্যাকেট সন পাপড়ী, ১৯৪২ টি চকলেট এবং ১৭৩ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,১৬,১০০/-(দুই লক্ষ ষোল হাজার একশত) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

৪৯ বিজিবির অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য চোরাচালান মালামাল আটক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

‎৪৯ বিজিবির অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য চোরাচালান মালামাল আটক 

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎শনিবার (১৮ এপ্রিল) বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বোতল Eskuf Syrup, ৫০ বোতল WINCEREX COUGH SYRUP, ১১ টি শাড়ী, ০১ কেজি জিরা,১১ প্যাকেট পাতার বিড়ি, ০৩ প্যাকেট সন পাপড়ী, ১৯৪২ টি চকলেট এবং ১৭৩ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,১৬,১০০/-(দুই লক্ষ ষোল হাজার একশত) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো