দৈনিক তরুন আলো

ভাঙ্গুড়ায় বেপরোয়া ভেজাল দুধ ব্যবসায়িরা,অভিযানেও থামছে না ভেজাল দুধের কারবার,

‎মোঃ সুজন আহম্মেদ 

‎স্টাফ রিপোর্টার দৈনিক পাবনার চেতনা 

‎পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ ব্যবসার দায়ে ফারুক হোসেন নামের এক নকল দুধ ব্যবসায়িক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

‎জানা যায়, ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ী কলকতি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল দুধের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বিভিন্ন বেকারি ও প্রতিষ্ঠানসহ নানা স্থানে এসব ভেজাল দুধ সরবরাহ করতেন।

‎গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের একটি যৌথ টিম চার ঘন্টার অভিযান পরিচালনা করে।

‎ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। তিনি ফারুক হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন,

 পূর্বেও এই ফারুক হোসেনের এক কর্মচারীকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত তারপরও থামেনি এই ফারুক হোসেন এর ব্যবসা ।

‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের দাবি সকল ভেজাল দুধ ব্যবসায়িক দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হোক।

‎মোঃ সুজন আহম্মেদ 

‎১৭ই এপ্রিল মোবাইল নং ০১৭১২১৬২৭৬

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ভাঙ্গুড়ায় বেপরোয়া ভেজাল দুধ ব্যবসায়িরা,অভিযানেও থামছে না ভেজাল দুধের কারবার,

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

‎মোঃ সুজন আহম্মেদ 

‎স্টাফ রিপোর্টার দৈনিক পাবনার চেতনা 

‎পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ ব্যবসার দায়ে ফারুক হোসেন নামের এক নকল দুধ ব্যবসায়িক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

‎জানা যায়, ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ী কলকতি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল দুধের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বিভিন্ন বেকারি ও প্রতিষ্ঠানসহ নানা স্থানে এসব ভেজাল দুধ সরবরাহ করতেন।

‎গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের একটি যৌথ টিম চার ঘন্টার অভিযান পরিচালনা করে।

‎ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। তিনি ফারুক হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন,

 পূর্বেও এই ফারুক হোসেনের এক কর্মচারীকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত তারপরও থামেনি এই ফারুক হোসেন এর ব্যবসা ।

‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের দাবি সকল ভেজাল দুধ ব্যবসায়িক দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হোক।

‎মোঃ সুজন আহম্মেদ 

‎১৭ই এপ্রিল মোবাইল নং ০১৭১২১৬২৭৬

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো